× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রামচন্দ্র, জানুন রামনবমীর মাহাত্ম্য

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Vogoban-Ramcandro.jpg

শাস্ত্র মতে ভগবান বিষ্ণু বিভিন্ন যুগে নানা অবতারে মর্তে আবির্ভুত হয়েছিলেন। ত্রেতা যুগে তিনি ভগবান রামের অবতারে অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে জন্ম নিয়েছিলেন। সংসারকে কিছু বিষয়ে শিক্ষাদান করতেই তিনি মর্তে অবতীর্ণ হয়েছিলেন।

পুরাণ মতে, ভগবান রামের এই জন্মতিথিই রামনবমী হিসেবে পালিত হয়। চৈত্র মাসের নবমী তিথিতে এই দিনটি মহা সমারোহের সহিত পালিত হয়। হিন্দু ধমাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন হিসেবে গণ্য হয়।

ধারণা করা হয়, ঈশ্বররা প্রতিটি যুগেই মানুষের উপর হওয়া অন্যায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে বিভিন্ন অবতার রূপে জন্ম নেন। সেরকমই ভগবান বিষ্ণু নানা অবতারে বিভিন্ন যুগে মানুষের রক্ষার জন্য মর্তে জন্ম নিয়েছিলেন। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন ভগবান রামচন্দ্র, যিনি অশুভ শক্তিকে দমন করে সত্যের জয়ের প্রতীক স্বরূপ।

ধর্মকে দূরে সরিয়ে ধর্মের প্রতিষ্ঠাকারক শ্রী রামচন্দ্রের জন্মদিনে প্রতিটি হিন্দু বাড়িতে নানা উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। নানারকম পুজো পাঠ, আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ সমারোহের সহিত পালিত হয় এই দিন।


এ ক্যটাগরির আরো খবর..