× Banner
সর্বশেষ
আজ ২০ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (২০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বন্দুক নয়, ‘স্পাইকড শক ব্যাটন’: ভারত-চীন সীমান্তে বদলাচ্ছে সংঘর্ষের ধরন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী: বাংলাদেশ নীতিতে ‘কৌশলগত রিসেট’ ইঙ্গিত শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ভক্তের দেওয়া নাম ‘প্রেমান্ত’

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের দ্বৈত গানের অ্যালবাম ‘প্রেমান্ত’। শিল্পীর ঘোষণা অনুযায়ী এই নামটি দিয়েছেন এক ভক্ত। ‘প্রেমান্ত’ অ্যালবামে কুমার বিশ্বজিতের সঙ্গে গেয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার গায়িকা শুভমিতা। এটি প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল।

কুমার বিশ্বজিৎ  বলেন, “নাম আহবানের পর প্রচুর সাড়া পেয়েছি। অসংখ্য সুন্দর সুন্দর নাম দিয়েছেন শ্রোতারা। সব মিলিয়ে ‘প্রেমান্ত’ নামটি আমাদের পছন্দ হয়েছে। ‘প্রেমান্ত’ মানে প্রেমের শেষ। সেটা হতে পারে মিলন না হয় বিরহ।”

নতুন এই অ্যালবামের জন্য নাম আহ্বান করে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তা আপলোড করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এর ফলেই এসেছে ‘প্রেমান্ত’ নামটি। নাম দেওয়ার জন্য বিজয়ী ভক্তের জন্য থাকছে পুরস্কারের ব্যবস্থা। সেই বিজয়ী পাচ্ছেন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ।

কুমার বিশ্বজিৎ জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে গানগুলো প্রকাশ শুরু করবেন তিনি। ভালোবাসা দিবসের আগের দিন পর্যন্ত ডিজিটালি গানগুলো প্রকাশ করা হবে। এর মধ্যে থাকবে দুটি ভিডিও গানও। ১৪ ফেব্রুয়ারি সিডি আকারে প্রকাশ হবে ‘প্রেমান্ত’।

শিল্পী আরও জানান, গানগুলো নিয়ে একটি ভিডিও ফিল্মও তৈরি করা হচ্ছে। এর চিত্রনাট্য লিখছেন গাজী মাজহারুল আনোয়ার। আগামী পহেলা বৈশাখের মধ্যে প্রকাশ করা হবে ভিডিও ফিল্মটি।

‘প্রেমান্ত’ অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন কুমার বিশ্বজিৎ নিজেই। ভালোবাসা দিবস উপলক্ষে আরও তিনটি মিশ্র অ্যালবামে থাকছে কুমার বিশ্বজিতের গান। এরই মধ্যে তিনি দুটি গান গেয়েছেন কিশোর দাস ও জয় শাহরিয়ারের সুর ও সংগীতে।


এ ক্যটাগরির আরো খবর..