× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে তারা উদ্যোক্তা মেলা ২০২৩

Kishori
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
তারা উদ্যোক্তা মেলা
নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের প্রসারে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে 'তারা উদ্যোক্তা মেলা ২০২৩'

ব্র্যাক ব্যাংক দেশের নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্য প্রসার ও বাজার সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে ঢাকায় একটি মেলার আয়োজন করছে। নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যের প্রসারে ব্র্যাক ব্যাংকের আয়োজনে শুরু হচ্ছে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৩’

আগামী ১৪-১৫ এপ্রিল ২০২৩ তেজগাঁও-গুলশান লিংক রোড়ে আলোকি কনভেনশন সেন্টারে ‘তারা উদ্যোক্তা মেলা’ অনুষ্ঠিত হবে। সারা দেশের বিভিন্ন অঞ্চলের ৫০ জন ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের নারী উদ্যোক্তা দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে মেলায় অংশ নেবেন। তারা সবাই বিভিন্ন ম্যানুফ্যাকচারিং শিল্পের সাথে জড়িত। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

১৪ এপ্রিল ২০২৩ সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আবু ফরাহ মোঃ নাছের প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন। এসময় ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপষ্থিত থাকবেন।

এই মেলার উদ্দেশ্য হলো দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে যেসব নারী উদ্যোক্তা দেশীয় পণ্য তৈরি করছেন, তাদের পণ্য পরিচিতি বাড়ানো ও বাজার সৃষ্টিতে সহায়তা করা।

উদ্যোক্তারা পাট, বাঁশ ও মাটির তৈরি বিভিন্ন হস্তশিল্পের পাশাপাশি হাতে সেলাইকৃত কাপড়, হাতে তৈরি কারুশিল্প, মাটির তৈরি সামগ্রী, প্রক্রিয়াজাত চামড়াজাত পণ্য, অর্গানিক খাদ্যদ্রব্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ও শতরঞ্জি সহ দেশে উৎপাদিত নানা পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। মেলায় ক্যাশলেস পেমেন্টের জন্য ব্র্যাক ব্যাংক কিউআর কোড ভিত্তিক ও কার্ড পেমেন্টসহ ডিজিটাল পেমেন্ট সুবিধাদি প্রদান করবে।

প্রদর্শনীটি দেশের চিরায়ত ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নারী উদ্যোক্তাদের তাদের ঐতিহ্যবাহী পণ্যের প্রচার এবং পণ্য উদ্ভাবনের মাধ্যমে তাদের সৃজনশীলতা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই মেলাটি উদ্যোক্তাদের পণ্য বিক্রয় বাড়াতে ও নতুন গ্রাহকদের কাছে পৌঁছাতে সক্ষম করবে।

প্রদর্শনীটি সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সমৃদ্ধির পার্টনার হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করে আসছে। এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী পণ্যের প্রসারের সুযোগ পাবেন। এই মেলার আয়োজন দেশের নারী উদ্যোক্তাদের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”


এ ক্যটাগরির আরো খবর..