× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স

ব্রেক-আপ হলেও বন্ধুত্বটা নষ্ট হতে দেননি : জাহ্নবি কাপুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
ব্রেক-আপ হলেও বন্ধুত্বটা নষ্ট হতে দেননি : জাহ্নবি কাপুর

ব্রেক-আপ হলেও বন্ধুত্বটা নষ্ট হতে দেননি বলিউড জুটি জাহ্নবি কাপুর ও ইশান খট্টর। তাদের মধ্যে দেখা সাক্ষাতে এখনও উষ্ণতা বিরাজ করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম প্রেমকে নিয়ে এ কথা জানালেন জাহ্নবি।

শাহিদ কাপুরের ভাই ইশান খট্টরের বিপরীতে বলিউডে প্রথম অভিনয় করেন জাহ্নবি কাপুর। টিনসেল টাউনের কাছে খবর ছিল— এর পর প্রেমে পড়েন তারা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ঘনিষ্টতা বাড়ে।

দীর্ঘদিন চুটিয়ে ডেট করেন একে অন্যের সঙ্গে। ২০১৮ সালে ‘ধারাক’ মুক্তি পাওয়ার পর যে প্রেম শুরু হয়েছিল, তা খুব বেশি হলে বছরখানেক চলে তাদের সম্পর্ক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইশানের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলতে শোনা গেল জাহ্নবি কাপুরকে। অভিনেত্রী জানালেন, তারা একে অপরের কাজ নিয়ে যতই ব্যস্ত থাকুন না কেন, কিন্তু দেখা হলে এখনো ঠিক অতটাই টান অনুভব করেন।

জাহ্নবি আর ইশানের ‘ধারাক’ ছিল মারাঠি ছবি সাইরাতের রিমেক। এর পর ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’, ‘রুহি’-তে কাজ করেছেন জাহ্নবি। এখন মুক্তির অপেক্ষায় ‘গুড লাক জেরি’।


এ ক্যটাগরির আরো খবর..