× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গভীর শোক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আজ ভোরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে এ তথ্য জানিয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আজ ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন‘ ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘তূর্ণা নিশীথা‘ ট্রেনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে সংঘর্ষে এক শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত শতাধিক।


এ ক্যটাগরির আরো খবর..