ব্রাজিল নয়, বিশ্বকাপে অন্য যে দলকে ফেভারিট মানছেন নেইমার!

স্পোর্টস ডেস্কঃ অন্য সবার মতো আসছে ফুটবল বিশ্বকাপে প্রতিষ্ঠিত পরাশক্তিগুলোকেই ফেভারিট মানছেন নেইমার। তবে বেলজিয়াম চমক দেখাতে পারে বলে ধারণা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।কেভিন ডি ব্রুইনে, এডেন হ্যাজার্ড ও ড্রিস মের্টেন্সের মতো খেলোয়াড়দের নিয়ে গড়া বেলজিয়াম বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। গ্রুপে ১০ ম্যাচের নয়টিতেই জিতে দলটি।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে আসছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে। আর ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জেতা দলটির আক্রমণভাগকে নেতৃত্ব দিবেন নেইমার। তার চোখে বেলজিয়াম হচ্ছে এবারের আসরের ‘কালো ঘোড়া’।

আর চলতি মৌসুমে লিভারপুলের জার্সিতে আলো ছড়ানো মোহামেদ সালাহ রাশিয়ায় দারুণ কিছু করতে পারবেন বলেও মনে করেন নেইমার। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার নৈপুণ্যে তার দেশ মিশর অঘটনও ঘটাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন পিএসজি তারকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।