বিএনপি-পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে

ঢাকা আদালত সংবাদদাতাঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদলত থেকে গুলশানের নিজ বাসভবনে ফেরার পথে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। রাজধানীর হাইকোর্ট এলাকার মাজার গেটে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্য গ্রহণ করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে লিখিত বক্তব্য জমা দেন খালেদা জিয়া। আদালত তা গ্রহণ করে তাকে জিজ্ঞেস করেন আপনি সাফাই সাক্ষী দেবেন কি না?

আদলতকে বিএনপি চেয়ারপারসন জানান, তিনি সাফাই সাক্ষী দেবেন না। এরপর আদালত মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় আরও একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।