× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেক্স

‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার শিব চরিত্রে রণবীর কাপুর ও সঙ্গী আলিয়া ভাট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা

মুক্তি পেল রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার ট্রেইলার। ভিএফএক্স আর অ্যাকশনে ভরা ট্রেইলার দেখে এরই মধ্যে চলছে নানা আলোচনা সমালোচনা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথম রণবীর-আলিয়া পর্দায় জুটি হলেন।

সিনেমায় রণবীর কাপুরের চরিত্রের নাম শিব, যিনি পৃথিবীকে রক্ষা করতে চান। সঙ্গী আলিয়া ভাট। তিন মিনিটের ট্রেইলারে যতটা না অভিনয় দেখা গেছে, তার চেয়ে বেশি ভিএফএক্স শট। মনে হচ্ছে, এটাই বলিউডের বড় ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার।

ট্রেইলারে দেখা গেছে, শিবের (রণবীর কাপুর) সঙ্গে দেখা ইশার (আলিয়া ভাট)। দ্রুতই শিব বুঝতে পারলেন, ব্রহ্মাস্ত্র পাওয়ার জন্য প্রাচীন বাহিনী যুদ্ধে লিপ্ত হচ্ছে। আমরা সেখানে দুজন ভালো মানুষকেও দেখতে পাই, তিনি অমিতাভ বচ্চন ও নাগার্জুন। সিনেমার খলচরিত্রে মৌনী রায় (জুনুন)। অন্ধকার শক্তিকে রুখতে পরে শিব হাতে অস্ত্র তুলে নেয় এবং পৃথিবীকে রক্ষা করে।

অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে এ বছরের ৯ সেপ্টেম্বর।

 


এ ক্যটাগরির আরো খবর..