সৈয়দ রাকিবুল ইসলাম: মাদারীপুরের ডাসারে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে অধিকাংশ মানুষ তাদের নিজগৃহে অবস্থান করছে। তাছাড়া বাইরে বেড়ানোর ব্যাপারে প্রশাসনের আছে, কড়া দিকনির্দেশনা।
একসময়ের কর্মব্যস্তময় রাস্তাটি ছিল অসংখ্য লোকজনের যাতায়াত।ডাসারের অধিকাংশ সড়কগুলোর সাথে বরিশাল যাওয়ার সংযোগ, রাস্তাগুলো বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।করোনা আতংকে পারা-প্রতিবেশী, আত্বীয়-স্বজন আপনজন -প্রিয়জন কারই সাথে কেউ দেখা করছে না। এমনকি কেউ কারও বাড়ি যাচ্ছে না।লোকজন নেই বললেই চলে।রাস্তাগুলো জনশূন্য হয়ে পরছে।
এছাড়াও স্কুল কলেজগুলো বন্ধ হওয়ায়, সকল ছাত্র/ছাত্রী সবাই বাড়িতে অবস্থান করছে। তার প্রভাব পড়েছে সর্বত্র। বাইরে কর্মব্যাস্তম মানুষগুলো, এখন ঘড়মুখী। দিন এনে দিন খাওয়া লোকগুলো একপ্রকার কর্মহীন দিন কাটছে বাড়িতে।
স্থানীয় বাজার দোকান পাটগুলোতেও প্রভাব পড়েছে। অধিকাংশ দোকানই লগ ডাউন। বেচাকেনা নেই আগের মত। চায়ের দোকানে আড্ডা বাজী নেই ।ডাসার এলাকা একপ্রকার থমথমে নিরবতা বিরাজ করছে।
উল্লেখ্য, করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের আশপাশের এলাকাগুলোতে যাতে জনসমাগম না হয়, সেই বিষয়ে তৎপর আছে স্থানীয় প্রশাসন। ফার্মেসি, মুদি দোকান আর কাঁচাবাজার ছাড়া সব বন্ধ আছে।




