× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
north korea

উত্তর কোরিয়া বৃহস্পতিবার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে।

এদিকে উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারনে জাপান তার উত্তর হোক্কাইডো অঞ্চলের বাসিন্দাদের আশ্রয় খুঁজে নেয়ার বিষয়ে স্বল্প সময়ের সতর্কতা জারি করে।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয়েছে, তারা পিয়ংইয়ং এলাকা থেকে ০৭২৩ জিএমটিতে মধ্যম পাল্লার কিংবা দূর পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে।

সামরিক সূত্র আরো বলছে, এটি তীব্র গতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এটি এক হাজার কিলোমিটার পথ উড়ে এসে পূর্ব সাগরে নিক্ষিপ্ত হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, সিউল ও ওয়াশিংটনের গোয়েন্দা কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রের ধরন বিশ্লেষণ করে দেখছে।  যুক্তরাষ্ট্রের সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার কথাও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, উত্তর কোরিয়া চলতি বছর তীব্র ক্ষমতাসম্পন্ন কয়েকটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটি সর্বশেষ ক্ষেপনাস্ত্র পরীক্ষা।


এ ক্যটাগরির আরো খবর..