× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

পিআইডি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর ৩য় আসরের ব্যাডমিন্টন ফাইনাল ও পদক প্রদান

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০২২
ব্যাডমিন্টন ফাইনাল ও পদক প্রদান

বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ‌্যালয় স্পোর্টস চ‌্যাম্পিয়নশিপের ব‌্যাডমিন্টন ইভেন্টের নারী একক ও দ্বৈতে দুই বিভাগেই চ‌্যাম্পিয়ন হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ‌্যালয়ের খেলোয়াড়রা। অপরদিকে পুরুষ একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত তিন বিভাগেই চ‌্যাম্পিয়ন হন ড‌্যাফোডিল ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়রা।

রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ‌্যালয়ে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম।

অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের অনেক সম্ভাবনাময় খেলোয়াড়রা তাদের প্রতিভাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছে। সঠিক পরিচর্যার মাধ্যমে জাতীয় পর্যায়ের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যাতে এইসব খেলোয়াড়রা দেশকে তুলে ধরতে পারে সে বিষয়ে বর্তমানে ব্যাপক গুরুত্ব দেয়া হয়েছে।”

অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর সাংগঠনিক কমিটির সদস্য সচিব জনাব মেজবাহ উদ্দিন বলেন, “তোমরাই জাতির কর্ণধার। তোমাদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা, এটিই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয়। আর এই প্রত্যয়কে বাস্তব রূপ দিতে তোমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিজেদের গড়ে তুলতে হবে সোনার মানুষ হিসেবে।”

যুব ও ক্রীড়া সচিব এবং বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ‌্যালয় স্পোর্টস চ‌্যাম্পিয়নশীপের সাংগঠনিক কমিটির সদস‌্য সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‌্যান‌্যের মধ‌্যে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ‌্যালয়ের উপাচার্য ডক্টর এম এম শহীদুল ইসলাম। তৃতীয় আসরের ব‌্যাডমিন্টন প্রতিযোগিতায় ৯৬টি বিশ্ববিদ‌্যালয়ের মোট ২৬২ জন শাটলার অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..