× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় ব্যাটারদের ওপড় ক্ষোভ ঝাড়লেন সিডন্স

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
jemmy siddons

শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে আরো একটি সাদামাটা ব্যাটিংয়ে ব্যাটারদের উপর ক্ষোভ ঝাড়লেন স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দীর্ঘ এই  ফর্মেটে দলের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করছে। ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও টাইগাররা মাত্র ২২৭ রানে অলআউট হবার পর অত্যন্ত  হাতাশ হয়ে পড়া সিডন্স বলেন,‘ ছয়-সাত মাস ধরে আমি আছি। এ বিষয়ে অনেক কথাও হয়েছে। কিন্তু মাঝপথে ব্যাটারদের শুধু একজনই শট খেলতে পারে।

তারা ২৮ রান তুলতে পারলে আরো ২৮ রান তোলার জন্য ব্যাটিং চালিয়ে যেতে হবে। আমরা যখন একটি খেলার পরিবর্তন দেখতে শুরু করি তখনই গতি বেড়ে যায়। সাকিব ডাউন দ্যা উইকেটে চলে যায়, লিটন মেরে খেলার  চেস্টা করে, মেহেদি বেপরোয়া শট খেলে। পরে তারা মাথা নাড়তে নাড়তে চলে আসে এবং ভাবে ‘ কেন আমি এটা করলাম’। কিন্তু তাদেরকে আরো দয়িত্ব নিতে হবে। একই ধাচে থেকে তাদেরকে পুরো ছয় ঘন্টা কাটাতে হবে। আমরা দিনের শেষ পর্যন্ত ব্যাটিং চালিয়ে যাবার কথা বলি, একে অপরের সঙ্গে গ্লাভস পাঞ্চ করি এবং সতীর্থের সঙ্গে হাঁটার সময় কথা বলি। কিন্তু ২৮ বা ৩০ রান পাচ্ছি না। এটা বার বার ঘটতে থাকে।

সিডন্স বলেন, আমি কৌশল এবং মানষিক বিষয় নিয়ে কাজ করি। কিন্তু এক বা দুইজন ছাড়া কারো মধ্যে কৌশলগত সমস্যা আছে বলে মনে করি না। তারা সিদ্ধান্ত নেয় ডাউন দ্য উইকেট খেলবে বা বাতাসের মধ্যে বল জোরে পেটাবে।  তাৎক্ষনিকভাবে এটি সংশোধন করা আমার জন্য কঠিন।’

উমেষ যাদব চার উইকেট পাওয়ায় বেশি ক্ষুদ্ধ  সিডন্স।অথচ উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না। ১২ বছর পর টেস্টে ফেরা ভারতীয় পেসার জয়দেব উনাদকত আরো দুই উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংকে তছনছ করে দিয়েছে। সফরকারীদের হয়ে বাকী চার উইকেট তুলে নিয়েছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ফলে চমৎকার উইকেটে প্রথমে ব্যাটিং পেয়েও বাংলাদেশের বিপক্ষে দিনটিতে সফরকারীরা  আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়।

সিডন্স বলেন,‘ এটি খুবই হতাশার। আমরা কঠোর পরিশ্রম করেছি। আপনি যখন শুরুর সুযোগ পাবেন তখন বড় স্কোর গড়তে হবে। এটি কিছুটা চট্টগ্রামের মতো। সেখানে তিন থেকে চারজন ২০ এর কোটায় এবং বাকীরা ১৫ থেকে ১৬ এর কোটায় ছিল। শুধুমাত্র একজন আমাদের জন্য কাজ করেছে। এভাবে আমরা খুব বেশী উইনিং স্কোর করতে পারব না। সবাই সেট হবার পর একই মানষিক ত্রুটিতে ভুগতে থাকে। বল ঘুরলেও পেসাররা সুবিধা করতে পারছিল না। তারপরও উমেষের চার উইকেট পাওয়াটা বেশ হতাশার।’

৮৪ রান নিয়ে বাংলাদেশের পক্ষে শুধুমাত্র মোমিনুল হক তার দায়িত্বটুকু পালন করেছেন। যার সুবাদে দল ২০০ রান অতিক্রম করতে পেরেছে। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তাকে একাদশ থেকে বাদ দেয়া হয়েছিল। যে মাঠে  তার সফলতা ছিল ঈর্ষনীয়। এ বিষয়ে সিডন্স বলেন,‘এটি নির্বাচকদের সিদ্ধান্ত। তবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে মোমিনুল চার ইনিংসে ১০ রানের বেশী করতে পারেনি। তাই আমরা তাকে বিশ্রাম দিয়েছিলাম।’


এ ক্যটাগরির আরো খবর..