ব্যাংক খাতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

ব্যাংক খাতে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরিশালে মানববন্ধন

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক বিভিন্ন ব্যাংকে অদক্ষ ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বরখাস্ত ও মেধাভিত্তিক নিয়োগ প্রবর্তনের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল সকাল দশটায় উপজেলা টরকী বন্দরস্থ ইসলামী ব্যাংক শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন-ব্যাংকিং খাতে নির্দিষ্ট অঞ্চলে একচ্ছত্রভাবে অবৈধ নিয়োগ প্রদানের প্রথা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি দেশের সব অঞ্চলে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, এস আলমের মাধ্যমে পাচারকৃত লক্ষাধিক কোটি টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের জব্দকৃত অর্থ-সম্পদ ব্যবহার করে তার দায়-দেনা সমন্বয় করতে হবে। ব্যাংকের সুনাম ক্ষুন্নকারী মিথ্যা তথ্য ও অপপ্রচারে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণের জন্য বক্তারা জোর দাবি করেন।

অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে খলিল সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-হাফেজ মোখলেসুর রহমান, শওকত হোসেন, বাবুল কাজী, নাসির উদ্দিন, ইমরান তালুকদার, হানিফ সরদার প্রমুখ। সমাবেশে অংশগ্রহনকারীরা আশঙ্কা প্রকাশ করেন, ব্যাংকিং খাতে অবৈধ নিয়োগ ও দুর্নীতি প্রতিরোধ করা না হলে দেশের আর্থিক নিরাপত্তা সংকটে পড়বে এবং সাধারণ মানুষের আস্থা কমে যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।