× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

ব্যর্থতা আড়াল করা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী তার চিরাচরিত স্বভাবের মতোই এবারও বক্তব্য রেখেছেন। তিনি নিজেদের ব্যর্থতা আড়াল করতে অন্যের ওপর দোষ চাপিয়েছেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মিডিয়া স্বাধীন বলে দাবি করেছেন। এর সমালোচনা করে গয়েশ্বর বলেন, মিডিয়া স্বাধীন, সেটা যখন সরকারের গুণকীর্তন করা হয় তখন। সত্য বলার ক্ষেত্রে মিডিয়ার হাত একান্তই খাটো।

সরকারের উন্নয়ন সম্পর্কে গয়েশ্বর বলেন, সত্যিকার উন্নয়ন হলে জনগণ মূল্যায়ন করবে। তবে উন্নয়নের নামে যেভাবে ব্যয় হচ্ছে এবং যে ঘাটতি সৃষ্টি হচ্ছে তা নিয়ে জনমনে প্রশ্ন আছে।

বিএনপির এই নেতার দাবি, গণতন্ত্রের অভাবেই দেশে রাজনৈতিক সংকট চলছে। এখন গণতন্ত্র জীবিত না মৃত সেটা বলা যায় না; এই গণতন্ত্র গুমের মতো।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান খান দুদু তার প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন এতে যদি তার বিশ্বাস থাকে তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধা কোথায়?

তিনি দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনে প্রমাণ হয়েছে, এদেশের জনগণের ওপর আওয়ামী লীগের কোনো আস্থা নেই। গত ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সেটা আবারও প্রমাণ করেছে।

দুদু প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এত বক্তৃতা-বিবৃতি না দিয়ে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। গণতন্ত্র পুনরুদ্ধার হলে উন্নয়ন এমনিতেই হবে।


এ ক্যটাগরির আরো খবর..