× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

ব্যবসায়ীদের দ্বন্দ্বে পাটবীজ আমদানি বন্ধ

admin
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০১৭

বেনাপোল প্রতিনিধি: ভারতীয় ব্যবসায়ীদের দ্বন্দ্বে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৭দিন ধরে বন্ধ রয়েছে পাটবীজ আমদানি। বেনাপোলের বিপরীতে ভারতের বনগাঁ কালিতলা পার্কিং এ  শতাধিক পাট বীজ বোঝাই ট্রাক আটকা পড়ে আছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। এর ফলে আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠানগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। একই সাথে পাটবীজ ছাড় না হলে বাংলাদেশের কৃষকরাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি হাসানুজামান ও বন্দর সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বাংলাদেশের কৃষকদের পাটবীজের ৯০ শতাংশ চাহিদা মেটানো হয় ভারত থেকে আমদানি করা পাটবীজ দিয়ে। চলতি মাসে শুরু হয় পাট ও মেসতা বীজ আমদানি। গত ৪ মার্চ ১৩০ মেট্রিক টন মেসতা বীজ ও ৮ মার্চ ৭৫ মেট্রিক টন পাটবীজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। ভারতের এনএসি (নবীন) কোম্পানীর পাট বীজের রফতানিকারক গোল্ড ইন্টারন্যাশন্যাল, বনগাঁ। বাংলাদেশের আমদানিকারক যশোরের আলো আলী ট্রেডার্স ও শার্শার বাগআঁচড়ার আব্দুল খালেক।

বাগআঁচড়ার আমদানিকারক আব্দুল খালেক জানান, গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে পাটবীজ আমদানি। ভারতের বনগাঁ কালিতলা পার্কিং এ শতাধিক পাট বোঝাই ট্রাক আটকা পড়ে আছে। পার্কিং এ সিরিয়ালসহ ব্যবসায়ীদের দ্বন্দ্বে পাটবীজ আমদানি বন্ধ রয়েছে বলে জানান তিনি। সৃষ্ট সমস্যার সুরাহের জন্য ওপারের ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সাথে চেষ্টা করা হচ্ছে। এর সুরাহা চান তারা।

ভারতের রফতানিকারকের প্রতিনিধি নিরজ্ঞন চক্রবর্তী জানান, দু’একদিনের মধ্যে পাটবীজ খালাস করা সম্ভব না হলে আমদানি-রফতানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। কৃষকরা সঠিক সময়ে পাটবীজ পাবে না।

উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কৃষি রোগ তত্ববিদ আনিসুজ্জামান খান জানান,  পাটবীজ আমদানি বন্ধে বীজের গুনগতমান নষ্ট না হলেও ক্ষতিগ্রস্ত হবে চাষীরা। ল্যাবরেটরী টেকনিশিয়ান মনিরুজামান জানান, ভারতীয় পাটবীজ ৮৫ শতাংশ অংকুর উগমন হয়। একারণে এই মৌসুমে চাষীরা এই বীজ ব্যবহার করেন বেশী।


এ ক্যটাগরির আরো খবর..