× Banner
সর্বশেষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ

নিউজ ডেস্ক

বোয়ালমারীতে এক কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২
বোয়ালমারীতে এক কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী আটক

আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) ভোর রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সূর্য্যদিয়া গ্রামস্থ জনৈক মুজিবর সরদারের ইটের ভাটার সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সূর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে শহিদুল শেখ (৩৬) ও একই গ্রামের চান্দু মিয়ার ছেলে মো. জালাল (৩৭)।

এসময় আটকদের কাছে থেকে গাঁজা ছাড়াও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি সীমকার্ড, ২টি মোবাইল ফোন এবং ১টি পিকআপ গাড়ী জব্দ করা হয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..