× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে কালীগঞ্জে আ’লীগের দু’গ্রুপে সংঘর্ষে ১৫/২০ টি বোমা বিস্ফোরন

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষই ১৫/২০ টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ খবর পেয়েই কালীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে।

রোববার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, হাফিজুর রহমান (৩৫), মিলন(২৮), মহর আলী (২৮), আসাদুল ইসলাম (৪০) ও আব্দুল মান্নান মনা (৩২)। এদের মধ্যে গুরুত্বর আসাদুলকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসি জানায়, উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির চৌধুরীর সাথে তারই ভাইপো আ’লীগ কর্মী মিনি মালিথার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গ্রামে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে ঘটনার আগের’দিন পুকুরিয়া গ্রামের ছমিরন নেছাকে মারধর করে নাসির চেয়ারম্যানের সমর্থকরা। এরই জের ধরে রোববার সকালে নাসির চেয়ারম্যানের লোকজন আবারও মিনি মালিথার সমর্থক হাফিজুর রহমানের উপর হামলা করে। এ সময় উভয় গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন সময়ে ১৫/২০ টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
ইউপি চেয়ারম্যান নাসির চৌধুরী জানান, রোববার সকালে মিনি মালিথা ও মঞ্জুর নেতৃতে তার লোকজন আসাদুল ও আব্দুল মান্নান মনাকে মারধর করে। পরে আমরা সেখানে গেলে তারা বোমার বিস্ফোরণ ঘটায়।

অপরপক্ষের মিনি মালিথা জানান, গত দু’দিন আগেও বাবুল খা কে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে নাছির চৌধুরী। আবার রোববার সকালে হাফিজুর রহমানকে মারধর করে। এ নিয়ে নির্যাতিতরা প্রতিরোধ করতে গেলে বোমা বিস্ফোরণ ঘটনায় নাসির চেয়ারম্যান ও তার সমর্থকরা। এ সময় হাফিজুর ও মিলন নামে দুইজন আহত হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার এস.আই আবুল খায়ের বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। পুলিশ আসার পরই দু’পক্ষই সরে পড়েছে। তবে, তারা আসার আগে বিস্ফোরণ হয়েছে কিনা তার কোন আলামত এখনো পাইনি বলে জানান তিনি। পরে সেখানে র‌্যাব ও ডিএসবি পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর অন্যান্ন সদস্যরা উপস্থিত হয়।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, সকালে ওই এলাকায় সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে বোমা বিস্ফোরনের আলামত না পেলেও পটকাবাজী ফোটাতে পারে বলে মন্তব্য করেন তিনি। এ ঘটনায় কোন আটক নেই বা এখন পর্যন্ত কোন পক্ষই থানাতে কোন অভিযোগ নিয়ে আসেনী। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়ের রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..