× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

বোদায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

ACP
হালনাগাদ: সোমবার, ১৫ আগস্ট, ২০২২
যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রসাশকের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
প্রথমে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপরে একে একে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মুক্তিযোদ্ধা কোমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মোকলেছুর রহমান জিল্লুর, পৌর মেয়র এড ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা আওয়ামী সহসভাপতি মো. আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী সহসভাপতি মো. ইউসুফ দুলাল, পৌর আওয়ামী সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, সা. সম্পাদক আবছারুল আমিন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকলের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। এর পরে উপজেলা পরিষদ মিলনায়তন জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..