× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

বোদায় ভ্রাম্যমান আদালতে এক বখাটের ১ বছরের কারাদন্ড

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানী করার চেষ্টায় আবু বক্কর ছিদ্দিক(৪০) নামের এক বখাটের এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট মোঃ আবু আউয়াল।

২১মে (শনিবার) দুপুরে পঞ্চগড় থেকে একটি গেটলক বাসে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ঐ স্কুল ছাত্রী তার পিতা সহ বোদায় আসছিলেন।
বাসের পাশে ছিটে বসা এক বখাটে এই স্কুল ছাত্রীকে শারিরিক ভাবে উত্ত্যক্ত করলে সে তার পিতাকে জানায়। তার পিতা তাৎক্ষণিক মোবাইল ফোনে
বোদা থানা পুলিশকে খবর দিলে পুলিশ বোদা গেটলক বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করে।

আটককৃতকে বোদা থানার পুলিশ উপজেলা নির্বাহী কার্যালেয় নিয়ে আসলে উপজেলা নির্বাহী অফিসার এই বখাটেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

বোদা থানার পুলিশ তাকে সাথে সাথে জেল হাজতে প্রেরণ করেন। আটককৃত এই বখাটের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চরদেলুয়া গ্রামে।

সে ঐ গ্রামের আজমত আলীর পুত্র বলে পুলিশ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..