বঙ্গমাতা গোল্ড কাপ খেলায় বোদা সদর ইউনিয়নের তিতোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ গোলে মাড়েয়া বামনহাট ইউনিয়নের সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ফাইনাল খেলায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে চাম্পিয়ান ও রানার বিদ্যালয়ের হাতে পুরষ্কার তুলেদেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ নুরুল ইসলাম সুজন।
বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ ভুঞা প্রমুখ।