× Banner
সর্বশেষ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বোদায় দেশীয় চিকিৎসক সমিতির সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:    “চল চল বনে ঝাড়ে, গাছ গাছরা শনাক্তনে” এই স্লোগানকে সামনে নিয়ে পঞ্চগড়ের বোদায় ভেষজ শনাক্তকরণ সংরক্ষন ও সম্প্রসারণ এর লক্ষে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি ও আয়ূর্বেদ সংঘ এর উদ্যোগে সম্মেলন ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর (মঙ্গলবার) বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন ও শিক্ষা সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়ুর্বেদ হাসপাতাল এর পরিচালক ও শিক্ষা সফর কমিটির সভাপতি কবিরাজ মো. শওকত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল। আমন্ত্রিণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিকিৎসক সমিতির সভাপতি বাংলাদেশ ইউনানী ও আয়ুবের্দিক বোর্ড এর সদস্য ডাঃ মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ মোমেন শাহী আয়ুর্বেদিক কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কান্ত রায়, ঢাকা আয়ুর্বেদিক কলেজের পঞ্চকর্ম এর নির্বাহী পরিচালক মকলেছুর রহমান এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার কয়েকশত গ্রামীণ কবিরাজ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দুপুরে বোদা শহীদ মিনার হতে কয়েকশত কবিরাজ শিক্ষা সফরে তেঁতুলিয়া বাংলাবান্ধা সফর যান।


এ ক্যটাগরির আরো খবর..