× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে একত্রে কাজ করতে সম্মত চীন ও ইউরোপীয় ইউনিয়ন

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
বৈশ্বিক স্থিতিশীলতা

বেইজিং এবং ইউরোপীয় ইউনিয়নকে বিশ্বব্যাপী শাসন ও বিশ্বের স্থিতিশীলতা বজায় রাখতে অবশ্যই একত্রে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার বেইজিংয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রাথমিকভাবে সম্মেলনটি দুই দিন চলার কথা থাকলেও ইউক্রেনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র মতবিরোধের ইউরোপীয় পক্ষ তা সংক্ষেপ করতে বাধ্য হয়। সর্বশেষ ২০১৯ সালে ইইউ-চীন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

চীনা প্রেসিডেন্ট বলেন, চীন এবং ইইউ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে এবং বিশ্বায়নকে সহজতর করতে মূল বাজার হিসাবে কাজ করে। চীন-ইউরোপীয় সম্পর্ক সারা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে প্রভাবিত করে।

শি জিনপিং আরও বলেন, বিশ্বের স্থিতিশীলতাকে শক্তিশালী করার দায়িত্ব চীন ও ইউরোপীয় ইউনিয়নের। এক্ষেত্রে আমাদের অবশ্যই উন্নয়নে বৃহত্তর অনুপ্রেরণা প্রদান করতে হবে। আমাদেরকে বিশ্ব শাসনের নেতৃত্ব দিতে হবে এবং এটিকে সমর্থন দিতে হবে। বিশ্ব ‘বড় ধরনের পরিবর্তন’ প্রত্যক্ষ করছে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে ইইউ-চীন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে সম্মেলনটি দুই দিন চলার কথা থাকলেও ইউক্রেনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে তীব্র মতবিরোধের ইউরোপীয় পক্ষ তা সংক্ষেপ করতে বাধ্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..