× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

বৈশাখ এসেছে টেলিভিশনে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

আর কদিন পরই পহেলা বৈশাখ। বাংলা ১৪২৬ সনের আগমন উপলক্ষে অন্য সবার মতো ব্যস্ত টেলিভিশন চ্যানেলগুলোও। বাঙালির চিরায়ত এই উৎসবে প্রচারিত হবে নতুন বেশ কিছু অনুষ্ঠান। অনুষ্ঠানের পাশাপাশি প্রচারিত হবে নাটক–টেলিছবিও। খোঁজ নিয়ে জানা গেছে, শেষ মুহূর্তের বেশ কিছু নাটক ও অনুষ্ঠানের শুটিং চলছে। বাকিগুলো আছে সম্পাদনার টেবিলে।

বেশ কিছু টেলিভিশন চ্যানেল সরাসরি রমনার বটমূল থেকে অনুষ্ঠান প্রচার করবে। তবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সুরের ধারার চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ দুটি অনুষ্ঠানই প্রচার করবে চ্যানেল আই। একই সঙ্গে দিনভর নানা ধরনের অনুষ্ঠান দেখা যাবে চ্যানেলটিতে। রাতে প্রচারিত হবে সাইদুর রহমানের পরিচালনায় নাটক এসো হে বৈশাখ। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সারওয়াত আজাদ। এখন চলছে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণের অনুষ্ঠানের প্রস্তুতি ও শেষ মুহূর্তের মহড়া।

গতকাল বৈশাখের অনুষ্ঠান নিয়ে কথা হয় এনটিভির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দের সঙ্গে। তিনি বলেন, নিয়মিত সব অনুষ্ঠানে লাগবে বৈশাখের ছোঁয়া। গান, কুইজ অনুষ্ঠান, আলোচনা—সবকিছুতেই বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ ছাড়া মূকাভিনয় নিয়ে বৈশাখ মাইম ট্রুপ নামের একটি নাটক প্রচার করা হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হৃদি হক। আর অভিনয় করেছেন মনোজ প্রামাণিক ও ভাবনা।

দিনভর নানা ধরনের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে নাগরিক টিভি। চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু বলেন, সিনেমার গান দিয়ে সাজানো বিশেষ চিত্রালি প্রচারিত হবে সকালে। এ ছাড়া বাংলা সিনেমা তো আছেই। একই সঙ্গে নাগরিক বর্ষবরণ নামে প্রচারিত হবে বিশেষ আড্ডার অনুষ্ঠান। বিভিন্ন ধাপে ধাপে এই অনুষ্ঠানে হাজির হবেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, নকিব খান, ইমন, তানিয়া আহমেদ, গাউসুল আলম শাওন, বাউলশিল্পী বাবুল, সংগীতশিল্পী আসিফ ও তাঁর দুই ছেলেসহ অনেকেই। আর রাতে প্রচারিত হবে বৈশাখের বিশেষ নাটক।

এদিকে এটিএন বাংলা ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে প্রচার করবে বর্ষবরণ অনুষ্ঠান। এতে গান পরিবেশন করবেন ফরিদা পারভীন, শফি মণ্ডল, ফকির শাহাবউদ্দিন, টুনটুন বাউল, সেলিম চৌধুরী, অণিমা রায়, ঐশীসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করবেন বাফার সদস্যরা। আর রাত আটটায় প্রচারিত হবে ফাগুন অডিও ভিশন নির্মিত বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। রাত নয়টায় প্রচারিত হবে বিশেষ নাটক।

বৈশাখ মাইম ট্রুপ নাটকে অভিনয় করেছেন ভাবনাবৈশাখ উপলক্ষে বাংলাভিশন উদ্যোগ নিয়েছে বেশ কিছু নতুন অনুষ্ঠান প্রচারের। চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান তারেক আকন্দ জানান, তাঁরা দুই দিনের আয়োজন করেছেন। চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের দিন প্রচারিত হবে নতুন নাটক। এ ছাড়া গান ও সরাসরি প্রচারিত হবে বেশ কিছু অনুষ্ঠান। এর মধ্যে সোহেল আরমানের রচনা ও পরিচালনায় প্রেমদূত প্রচারিত হবে ১৩ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে। অভিনয় করেছেন অপূর্ব ও তানজিন তিশা। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নয়না প্রচারিত হবে একই দিন রাত ৯টা ১০ মিনিটে। অভিনয় করেছেন আফরান নিশো ও মেহ্জাবীন।

১৪ এপ্রিল বাংলাভিশনে রাত ৮টা ১০ মিনিটে মাহমুদুর রহমানের রচনা ও পরিচালনায় অপ্রত্যাশিত ভালোবাসা প্রচারিত হবে। মেঘ জমেছে মনে নাটকটি প্রচারিত হবে রাত ৯টা ১০ মিনিটে। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইরফান সাজ্জাদ।

এদিকে আরটিভি আয়োজন করেছে তিন দিনের অনুষ্ঠানমালার। ১২,১৩ ও ১৪ এপ্রিল পাঁচটি বাংলা চলচ্চিত্র ও ‘তারকালাপ’-এর বিশেষ পর্ব প্রচার করা হবে। তিন দিনই রাত আটটায় প্রচারিত হবে তিনটি নাটক। ১২ এপ্রিল কাজল আরেফিনের রচনা ও পরিচালনায় প্রচারিত হবে নাটক পরিবারবর্গ। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তানজিন তিশা, জায়ান। পরদিন প্রচারিত হবে ইমরাউল রাফাতের পরিচালনায় স্বপ্ন ও ভালোবাসার গল্প। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সাফা কবির, সিয়াম নাসির, কাজী উজ্জ্বল। ১৪ এপ্রিল প্রচারিত হবে বিশেষ নাটক কথা দেয়া ছিল। নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে অভিনয় করেছেন তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা।

এদিকে বৈশাখ উপলক্ষে মাছরাঙা, দেশ টিভি, দুরন্ত, দীপ্তসহ বেসরকারি চ্যানেলগুলো উদ্যোগ নিয়েছে বেশ কিছু অনুষ্ঠান প্রচারের। কিছু অনুষ্ঠান প্রচারিত হবে সরাসরি, কিছু হবে ধারণকৃত। প্রচারিত হবে বেশ কিছু নাটকও। এখন চ্যানেলগুলো আছে প্রস্তুতি পর্বে।


এ ক্যটাগরির আরো খবর..