বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ -প্রবাসী কল্যাণ মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ -প্রবাসী কল্যাণ মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থানে ভাষার দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের কর্মীর চাহিদা রয়েছে। তাই কর্মীদেরকে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের ভাষার দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছে মন্ত্রণালয়। এসব বিষয়ে যদি ভালো অবস্থান তৈরি করা যায় তাহলে রেমিটেন্স বাড়বে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

          আজ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মহাপরিচালক মোঃ হামিদুর রহমান।

          ইমরান আহমদ বলেন, সরকার সবসময় প্রবাসী কর্মীদের কল্যাণে নিয়োজিত আছে। প্রবাসী কর্মীর সন্তানরা যাতে ভালোভাবে পড়াশুনা করতে পারে এবং তাদের উচ্চ শিক্ষা লাভে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্যই এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়া প্রবাসীদের পরিবারের সদস্যরা যাতে আত্মমর্যাদার সাথে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে সরকার সে চেষ্টা করে যাচ্ছে।

           মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম তাঁর বক্তৃতায় কর্মসংস্থানের জন্য বিদেশে গমনেচ্ছুদের জেনে বুঝে সচেতন হয়ে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশে যাওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি বৃত্তিপ্রাপ্তদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে বলেন এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার পরামর্শ দেন।

          অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ প্রবাসীদের দশজন মেধাবী সন্তানের হাতে বৃত্তির চেক তুলে দেন। উল্লেখ্য, অনুষ্ঠানে মোট ১৬২ জনকে বৃত্তির চেক দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।