× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

ঝিনাইদহ মহেশপুরে সালিশ বৈঠক থেকে ধর্ষক আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ৭ মার্চ, ২০২০
বৈঠক থেকে ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষনের ঘটনায় থানা পুলিশ গত শুক্রবার রাতে এক বৃদ্ধকে আটক করেছে।

থানা ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে সীমান্ত বর্তী নেপা প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীতে বাড়ীতে একা পেয়ে একই গ্রামের নিয়ামত আলী খার ছেলে আবু বক্কর খা (৬৫) ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষনের চেষ্টাকারী আবু বক্কর খা পালিয়ে যায়।

পরে শুক্রবার রাতে এলাকায় স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন,নেপা গ্রামের মিঠু মিয়া,বিল্পব হোসেন,আজিজুল হাজির নেতৃত্বে এক সালিশ বৈঠক বসে। এলাকায় সালিশ বৈঠক চলা কালিন সময় মহেশপুর থানার এস আই রাকিবুল ইসলাম বিষয়টি টেরপেয়ে সালিশ বৈঠকের মধ্যে থেকে ধর্ষক আবু বক্কর খাকে আটক করে।

পুলিশের হাতে আটক ধর্ষনের চেষ্টা কারী আবু বক্কর খাকে গতকাল শনিবার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানার এস আই রাকিবুল ইসলাম। এঘটনায় শিশুটির মা বাদি হয়ে মহেশপুর থানায় নারী ও শিশু নির্যতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..