× Banner
সর্বশেষ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা আইনে রূপান্তরের নির্দেশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদক(১৮.০১.২০১৮):  বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালাকে আইনে রূপান্তরিত করার প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

কলেজ পরিচালনা নীতিমালা যথাযথভাবে পূরণ না করায় ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের জন্য কয়েকটি কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল বিভাগের রায় রিভিউ করার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এসময় তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মান উন্নত করার জন্য দেশের সকল পর্যায় থেকে প্রায়ই মতামত দেওয়া হয়। সকল স্তরের জনমতের প্রেক্ষিতে চিকিৎসা শিক্ষার মান উন্নত করতে সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, কয়েকটি কলেজে মানসম্মত হাসপাতাল নাই, হাসপাতালে পর্যাপ্ত শয্যা এবং লাইব্রেরী ও ল্যাবরেটরি নাই, পর্যাপ্ত প্রয়োজনীয় শিক্ষক নাই, এমনকি কোনো কোনো কলেজে পূর্ণাঙ্গ ভবনও নাই। এমন কয়েকটি কলেজকে বারবার সতর্ক করা সত্ত্বেও নীতিমালার শর্ত পূরণ করার ক্ষেত্রে কোনো অগ্রগতি পাওয়া যায়নি বলে গত ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ধরনের মানহীন কলেজগুলো কোনো না কোনো উপায়ে যদি ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করার সুযোগ পায়, তবে জাতি ভালো মানের চিকিৎসক পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই সরকারের এই কঠোর পদক্ষেপকে সহায়তা করার জন্য মন্ত্রী সকল মহলের সহায়তা কামনা করেন।

আগামী শিক্ষাবর্ষের জন্য আসন বৃদ্ধির আবেদন বিবেচনা করতে আবেদনকারী কলেজ পরিদর্শনের জন্য স্বাস্থ্য অধিদপ্তর, বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কে পৃথক পৃথক টিম পাঠিয়ে আগামী এক মাসের মধ্যে সুপারিশ প্রদানের নির্দেশ দেন মন্ত্রী।

সভায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা নির্মাণ ও সংস্কার কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..