× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

বেশি দিন বাঁচতে চান, তারাতারি বিয়ে করুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

লাইফস্টাইল ডেস্কঃ বিয়ে না করে ভালোই আছি। কিংবা বিয়ে করার আগেই ভাল ছিলাম। এমন যাঁরা ভাবেন তাঁরা ঠিক ভাবেন না। এমনটাই বলছে নতুন গবেষণা। সাম্প্রতিক সেই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, বিবাহিতদের তুলনায় অবিবাহিত হৃদরোগীদের হার্ট অ্যাটাকে মৃত্যুর সম্ভাবনা বেশি।

আমেরিকান হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন-এর জার্নালে সম্প্রতী এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অফ মেডিসিন আরসেদ কুউমির নেতৃত্বে ওই গবেষণা হয়। আরসেদ নিজেই ওই রিপোর্ট নিয়ে বিস্ময়প্রকাশ করে বলেছেন, ‘‘বিবাহিত ও অবিবাহিত হৃদরোগীদের এই পার্থক্য দেখে আমিও বিস্মিত হয়ে যাই। ’’ তাঁর দাবি, বিয়ের ফলে যে সামাজিক সঙ্গ মেলে সেটা সম্ভবত এই পার্থক্যের বড় কারণ।

মোট ৬,০৫১ জন রোগীর উপরে এই সমীক্ষা চালানো হয়। রোগীদের গড় বয়স ছিল ৬৩ বছর। দেখা গিয়েছে সুখী দাম্পত্যের মধ্যে কাটানো রোগীদের তুলনায় অবিবাহিত, ডিভোর্সিদের মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি।


এ ক্যটাগরির আরো খবর..