× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

বেশি আয়ের দশ অভিনেত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

তাদের প্রত্যেকেই রূপ এবং অভিনয়গুণে বিখ্যাত৷ খ্যাতিমান অভিনেত্রীদের তালিকায় এই দশজনের নাম এখন সবার ওপরে৷ বছরে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী তারা৷ দেখুন কারা আছেন ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এই তালিকায়…

 

১. জেনিফার লরেন্সঃ জেনিফার লরেন্সের বয়স মাত্র ২৬৷ যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী গত বছর আয় করেছেন ৪৫ মিলিয়ন ডলার৷ সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের তালিকায় তাঁর নামটাই সবার ওপরে৷ জেনিফার লরেন্সের জন্য অবশ্য এটা নতুন কিছু নয়৷ ২০১৪ সালেও আয়ের দিক থেকে বিশ্বের সব অভিনেত্রীকে পিছনে ফেলেছিলেন তিনি৷

 

২. মেলিসা ম্যাককার্থিঃ অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ফ্যাশন ডিজাইনিং এবং ছবি প্রযোজনাও করেন মেলিসা ম্যাককার্থি৷ সে কারণে আয়টাও অনেক বেশি৷ ২০১৫ সালে নাকি কমপক্ষে ৩৩ মিলিয়ন ডলার জমা হয়েছে তার অ্যাকাউন্টে৷

 

৩. স্কারলেট জোহানসনঃ ২০১৫ সালে জেনিফার অ্যানিস্টনের চেয়ে চার মিলিয়ন ডলার বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্র্রের আরেক অভিনেত্রী, মডেল এবং গায়িকা স্কারলেট জোহানসন৷ হ্যাঁ, ২৫ মিলিয়ন ডলার আয় করেই তৃতীয় হয়েছেন তিনি৷

 

৪. জেনিফার অ্যানিস্টনঃ যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী গত বছর আয় করেছেন ২১ মিলিয়ন ডলার৷ ৪৭ বছর বয়সি জেনিফার অবশ্য শুধু অভিনেত্রী নন, প্রযোজনা এবং ব্যবসা থেকেও আয় আসে তার৷

 

৫. ফ্যান বিংবিংঃ অনেকে হয়ত নামটি দেখে অবাক হচ্ছেন৷ হ্যাঁ, ফোর্বসের তালিকায় চীনের এই অভিনেত্রী ও গায়িকার নামই এসেছে পঞ্চম স্থানে৷ গত বছর ১৭ মিলিয়ন ডলার আয় করেছেন বিংবিং৷

 

৬. শার্লিজ থেরনঃ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই মার্কিন অভিনেত্রী থেরন আয় করেছেন ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার৷ তাই ফোর্বসের তালিকায় তাঁর নাম আছে ষষ্ঠ স্থানে৷

 

৭. অ্যামি অ্যাডামসঃ আরেক হলিউড অভিনেত্রী ও গায়িকা অ্যামি অ্যাডামস পাঁচবার মনোনয়ন পেলেও এখনো অস্কার জিততে পারেননি, তবে আয়ের দিক থেকে অনেক অস্কারজয়ীকেই পেছনে ফেলেছেন৷ এক বছরে ১৩ দশমিক ৫, অর্থাৎ সাড়ে তেরো মিলিয়ন ডলার আয় করে তিনি আছেন সপ্তম স্থানে৷

 

৮. জুলিয়া রবার্টসঃ তিনবারের গোল্ডেন গ্লোব এবং একবারের অস্কার জয়ী জুলিয়া রবার্টস গত বছর আয় করেছেন ১২ মিলিয়ন ডলার৷ ‘প্রিটি ওমেন’ ছবিতে অনবদ্য অভিনয়ের কারণে প্রথম তারকাখ্যাতি পাওয়া এই হলিউড অভিনেত্রী আছেন অষ্টম স্থানে।

 

৯. মিলা কুনিসঃ ফোর্বসের তালিকায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রী মিলা কুনিস আছেন নয় নম্বরে৷ গত বছর ১১ মিলিয়ন ডলার আয় করার সুবাদে দীপিকাকে পেছনে ফেলেছেন তিনি৷

 

১০. দীপিকা পাডুকনঃ তালিকায় একমাত্র ভারতীয় অভিনেত্রী৷ বলিউডের এই জনপ্রিয় তারকা গত বছর মোট ১০ মিলিয়ন ডলার আয় করেছেন এবং সেই সুবাদে ঢুকে পড়েছেন বছরে সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রীদের তালিকায়৷ দশম হয়েছেন দীপিকা৷


এ ক্যটাগরির আরো খবর..