বেনা‌পোল সীমা‌ন্তে হু‌ন্ডির আট লাখ টাকাসহ আটক ১

‌স্টাফ রিপোর্টার বেনাপোল: বেনা‌পোল সীমান্ত থে‌কে হু‌ন্ডির আট লাখ টাকাসহ হামজের আলি (৩৫) না‌মে এক হু‌ন্ডি পাচারকারী‌কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। ‌সোমবার সকালে বেনাপোলের ছোঁটআচড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।

আটক হামজের আলি বেনাপোল পোর্ট থানার খলশী গ্রামের দুখে বদ্দীর ছেলে। বিজিবি কর্মকর্তা আরিফুল হক জানান, গোপন সংবা‌দে জানা যায়, হুন্ডির একটি বড় চালান নিয়ে পাচারকারীরা ছোঁটআচড়া সীমান্তে অবস্থান করছে এমন খবরে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়।

এ সময় মোটরসাইকেলে সন্দেহজনক ঘোরাঘুরির কারণে বিজিবি হামজেরকে আটক করে। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে আট লাখ টাকা পাওয়া যায়। এ ব্যাপারে মামলা করে উদ্ধারকৃত টাকা ও মোটরসাইকেলসহ হামজেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।