মোঃমাসুদুর রহমান শেখ শার্শা,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর আওয়ামীলীগের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিক্কার আলী মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে কেক কাটেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক মুকুল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন,পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক আহাদুজ্জামান বকুল, বাস্তহারালীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল-মামুন প্রমুখ।