বেনাপোল ১ লাখ ৭০ হাজার ইউএস ডলারসহ দুই পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল ১ লাখ ৭০ হাজার ইউএস ডলারসহ দুই পাসপোর্টধারী যাত্রী আটক
বেনাপোল চেকপোস্ট কাস্টমস থেকে ভারত ফেরত ১ লাখ ৭০ হাজার ইউএস ডলার সহ ভারত ফেরত দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে  আটক করেছে  কাস্টমস শুল্কগোয়েন্দা সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ভারত থেকে ফেরার সময় যাত্রীদের শরীর তল্লাশী করে এ বৈদেশিক মুদ্রাসহ তাদের ধরা হয়। আটক যাত্রীরা হলেন, মুন্সিগঞ্জের পাঁচগাও গ্রামের আমজাদ হোসেনের ছেলে জসিম ঢালী(৪২) ও কমলাঘাট গ্রামের শাহআলমের ছেলে সাগর হোসেন।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, তাদের কাছে গোপন খবর ছিল ভারত থেকে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা এপারে পাচার হবে। পরে কাস্টমস সদস্যরা নিরাপত্তা জোরদার করে।  এক পর্যায়ে সন্দেহ ভাজন দুই যাত্রীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ডলার উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।