× Banner
সর্বশেষ
বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার – পররাষ্ট্রমন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর – পরিবেশমন্ত্রী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার – আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ ব্রুনাইয়ে বাংলাদেশি শ্রমিকদের আরও কর্মসংস্থানের সুযোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকল্পের টাকা জনগণের, এক টাকার অপচয়ও সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী হাসপাতাল থেকে রোগী ভাগানো দালাল চক্র ও সিজার বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়া সরকারের প্রধান অগ্রাধিকার: মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার বেনাপোল

বেনাপোল স্থলবন্দর দিয়ে  আমদানি-রফতানি শুরু

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
https://thenewse.com/wp-content/uploads/benapole-customs-house.jpg

নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বুধবার উভয় দেশের যৌথ সভার পর আজ সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য আবার শুরু হয়েছে।
জানা গেছে, আজ সকাল সাড়ে আটটা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়। বেলা ১১টা পর্যন্ত ৩১ ট্রাক পণ্য রফতানিনি ও ৩৪ ট্রাক পণ্য আমদানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে স্পঞ্জ আয়রন, কর্ন ডিডিজিএস, কাপড়, ব্লিচিং পাউডার, কোয়ার্টাইজ পাউডার, অ্যালামসহ বিভিন্ন ধরনের পণ্য। এ ছাড়া রফতানি পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, পাটের সুতা, কাঁচা পাট, খালি সিলিন্ডার, জুতা, আরেকা বাদাম ও ভ্রমণ সামগ্রীর লাগেজ।
বুধবার বেনাপোল বন্দর পরিচালক, কাস্টমস ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতারা পেট্রাপোল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পণ্য আমদানি-রফতানি চালুর জন্য অনুরোধ জানান। এরপর পেট্রাপোল কাস্টমস, বন্দর ও সিঅ্যান্ডএফ এজেন্ট বুধবার বিকেলে যৌথ আলোচনায় বাংলাদেশে তাদের পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে পাঠাতে সিদ্ধান্ত নেয়। ফলে আজ সকাল থেকে পুনরায় চালু হয় ব্যস্ততম এ বন্দরের কার্যক্রম।
বেনাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, নিরাপত্তার কারণ দেখিয়ে সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। বাংলাদেশের পক্ষ থেকে তাগিদ দেওয়া হলেও ক্ষয়ক্ষতির আশঙ্কায় ভারতের পেট্রাপোল সেন্ট্রাল ওয়্যার হাউজ করপোরেশন (সিডাব্লিউসি) কর্তৃপক্ষ বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক পাঠায়নি। বুধবার উভয় দেশের যৌথ সভার পর আজ সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। বন্দরের কাজও চলছে স্বাভাবিকভাবে।
বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নিরাপত্তাজনিত কারণে তিন দিন ধরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বিকেলে স্থানীয় ও ভারতীয় ব্যবসায়ী এবং বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। তারা আমদানি-রফতানি চালুর কথা জানানোর পর বৃহস্পতিবার সকাল থেকে কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান। বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড চলছে। অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..