বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ২৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ২৫৩ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তবে এ সময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
শনিবার (১৩ জুলাই) রাতে বেনাপোল বড়আঁচড়া সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, মাদক পাচারকারীরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে বড় আঁচড়া মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সময় সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ফেনসিডিল যশোর হেড কোয়ার্টারে পাঠানো হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।