বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ নির্বাচনে প্রচা্রে এগিয়ে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ আসছে আগামী ১৩ জানুয়ারী বেনাপোল সিএন্ডএফ এজেন্ট ষ্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০ কে সামনে রেখে চলছে সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা, আলোচনা-সমালোচনা।  সেই সাথে  চুল-চেরা বিশ্লেশন চলছে। ভোটারদের মুখে মুখে নতুনের জয়গানই বেশি শোভা পাচ্ছে। আগে পরপর দুইবার নির্বাচিত মুুুজিবর-নাছির সমমনা পরিষদের চেয়েও সুবিধাজনক অবস্থানে আছে রিপন-সাজেদুর ঐক্য পরিষদ। অনেকটাই প্রচার-প্ররণায় এগিয়ে আছে তারা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা তাদের খোঁজ খবর নিচ্ছেন ও তাদের নতুন কিছু করার স্বপ্ন দেখাচ্ছেন। ইউনিয়নকে নতুনভাবে সাজাতে নতুন পরিষদকে জয়যুক্ত করতে আহবান জানাচ্ছেন ষ্টাফদের।

রিপন-সাজেদুর ঐক্য পরিষদের সাঃ সম্পাদক পদপ্রার্থী সাজেদুর রহমান জানান, এবার নির্বাচনে ভোটারা যদি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা সর্বদা সুখে-দুঃখে  তাদের পাশে থাকবো। তারা যদি কোন সমস্যার সম্মুখীন হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেই সমস্যা সমাধানের জন্য জোর চেষ্টা করবো। বর্ডারে চালানের যে সমস্যা আছে, তা সমাধানের জন্য পদক্ষেপ নেব। যাতে সুষ্ঠ সমাধান হয়, সে বিষয়ে আমাদের চেষ্টা থাকবে। সেই সাথে ইউনিয়নের সমস্ত কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতার করার উদ্যোগ নেব। সর্বপরি সাধারণ ষ্টাফদের সকল সুযোগ-সুবিধার জন্য কাজ করে যাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।