আগৈলঝাড়ায় শান্তিপূর্ন পরিবেশে ঈদুল আযহা উদযাপন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্য পরিবেশে বরিশালের আগৈলঝাড়ায় পবিত্র ঈদুল আয়হা উদৃযাপিত হয়েছে। ঈদের দিন মঙ্গলবার উপজেলার বিভিন্ন ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আবহাওয়া অনুকুলে থাকায় ঈদের দিন প্রতিটি পরিবারে সকল শ্রেনীর মানুষের মধ্যে ঈদের আমেজ ছিল লক্ষ্যনীয়। বিকালে পয়সারহাট সেতুর উপর ঈদের মেলা বসে। বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া)  আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সেরালস্থত গ্রামের বাড়ী নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয় ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এসময় বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী পৌর মেয়র হারিচুর রহমান হারিচসহ জেলা, উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।