নাটোর পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) সভাপতি জোহানা তারিক। পরে পুলিশ লাইন্স ও সদর থানার পুনাক চত্বরে বৃক্ষ রোপন করা হয়।
অনুষ্ঠানের স্লোগান ছিলো, ” চলো করি বৃক্ষরোপণ,গড়ে তুলি সবুজ ভূবন”। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুনাক নাটোরের সহ সভাপতি সাহীমা সুলতানা, আনিয় তানিম, তাসলিমা আক্তার সহ পুনাকের অন্যান্য সদস্যবৃনৃদ ও নাটোর জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

