বেনাপোল বন্দরে আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালন

বেনাপোল বন্দরে আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস পালন
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল বন্দরে নানান আয়োজনে আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস ২০২১ পালিত হয়েছে।
শার্শা উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপরে বেনাপোল বন্দরের কাস্টমস হাউজের সামনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার আহসানউল্লার সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। এসময় মানব বন্ধনে শিক্ষক,শিক্ষার্থী ,কাস্টমস,বন্দর,ব্যবসায়ী সংগঠনসহ নানান পেশা জিবী মানুষ অংশ নেয়।
মানববন্ধনে অংশগ্রহনকারী শপথ গ্রহন করেন যার যার অবস্থান থেকে দূনীতি রোধে আন্তরিক হয়ে কাজ করবেন। এবং এ কাজের মধ্য দিয়ে খুব দ্রুত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, উপজেলা নির্বাহনী কর্মকর্তা মীর আলীফ রেজা, বেনাপোল বন্দরের সহকারী পরিচালক সঞ্জয় বাড়ৈ, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারী মাহাবুব আলম লিটু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।