মো: মাসুদুর রহমান শেখ, বেনাপোল থেকেঃ বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আ: জলিল দায়িত্ব পাওয়ার পর কর্তব্য অবহেলার কারনে বন্দর অরক্ষিত অবস্থাব্যবস্থাপনার কারনে বেনাপোল বন্দর ধংসের মুখে যাচ্ছে বলে একাধিক অভিযোগ উঠেছে। চুরি ডাকাতি ছিনতাইয়ের স্বর্গরাজ্য বেনাপোল রেললাইন এলাকা তার পাশে বন্দরের ১৭ নং গেট বেশ কয়েকদিন ভেঙ্গে বন্দরটি অরক্ষিত অবস্থায় থাকলে ও কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নাই।
বুধবার সকালে ১৭ নং গেট এলাকায় সরেজমিনে যেয়ে দেখা যায় গেটটির একপাশ ভেঙ্গে অরিক্ষত অবস্থায় রয়েছে।নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা অস্ত্রবিহীন দায়িত্ব পালন করছে আমদানি কৃত কোটি কোটি টাকার পন্যর। নিরাপত্তা কর্মী ওহিদুল ইসলাম বলেন, আমরা রোদ বৃষ্টিতে ভিজে এখানে ডিউটি করি। এখানে একটি পোষ্ট ও বন্দর কর্তৃপক্ষ তৈরী করে নাই। সারাদিন ধুলা বালি রোদ বৃষ্টি তাদের শরীরের উপর দিয়ে যায়। তারপর আবার গেটটি ভেঙ্গে রয়েছে। যে কোন সময় এখানে বড় ধরনের অঘটন ঘটতে পারে। তিনি আরো বলেন, সম্প্রতি বেনাপোল বন্দরের এখানকার চোর সিন্ডিগেটের সদস্যদের বেধড়ক মারপিটের কারনে একজন আনসার সদস্য মারা গেছে। এসব জানা সত্বেও বেনাপোল বন্দর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ার কারন জানি না। তিনি আরো বলেন আমরা নিরাপত্তা কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়িরা অভিযোগ করে বলেছেন বন্দরটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। যে কোন সময় ভাংগা গেটের ভিতর দিয়ে চোর সিন্ডিকেট অথবা নাশকতা ঘটাতে দুবৃত্তরা প্রবেশ করে অঘাটন ঘটাতে পারে।
নির্ভরযোগ্য একটি সুত্র জানায়, বেনাপোল স্থল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বন্দরের সদস্যা না দেখে আছে ঘুষ বানিজ্যে। সুত্র জানায় সম্প্রতি তিনি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওয়াহেদ মিল্কিকে ১ থেকে ২৬ নং পর্যান্ত শেড এর দায়িত্বে থাকা সত্বেও তাকে আবার অতিরিক্ত দায়িত্ব দিয়েছে ৩১ নং ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডের।সুত্র জানায় মিল্কি সাহেব ৯ নং শেড থেকে ব্যাবসায়িদের পন্য লোড – আনলোডের সমস্যা দেখিয়ে সম্প্রতি ২০ হাজার টাকা নিয়েছে, এ নিয়ে বন্দর এলাকায় ব্রাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তার অনেক অনিয়ম এবং ব্যাবসায়িদের সিএন্ডএফ প্রতিষ্ঠানকে হয়রানি মুলক অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। তিনি পরিচালককে ঘুষ দিয়ে ৩১ নং শেডের অতিরিক্ত দায়িত্ব নিয়েছে বলে সুত্রটি দাবি করেন, এবং বলেন পুর্বে ৩১ নং শেডে রুহুল আমিন নামে একজন কর্মকর্তা দায়িত্বে ছিলেন তিনি বেনাপোল বন্দরে সততার সাথে কাজ করে আসছে অথচ তাকে ৩১ নং শেড থেকে সরিয়ে একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় আমারা হতবাক।
এ ব্যাপারে পরিচালক আব্দুল জলিল এর সাথে কথা হলে তিনি বলেন তাকে আমি ৩১ নং শেডের দায়িত্ব দিয়েছি। এটা আমাদের আভ্যান্তরিন বিষয়। দায়িত্ব দিতে গেলে বন্দরের চেয়রম্যানের অনুমোদন নিতে হয় এ প্রশ্নের জবাবে তিনি বলেন পোষ্টিং দিতে গেলে অনুমোদন লাগে কিন্তু আমি তো পোষ্টিং দেয়নি আমি তাকে অতিরিক্ত কাজের দায়িত্ব দিয়েছি শুধু মাত্র। বন্দরের ১৭ নং গেট ভাঙ্গার ব্যাপারে গত এক সপ্তাহে ঠিক না হওয়ার কারন সম্পর্কে প্রশ্ন করলে তিনি জানান, এ ব্যাপারে আমি নিজে তদারকি করছি খুব তাড়াতাড়ি কাজ হযে যাবে। এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।
নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের পিসি অসিত বিশ^াস বলেন আমরা এ নিয়ে দুশ্চিন্তায় আছি। কারন দুবৃত্তরা যে কোন সময় বন্দরে প্রবেশ করে চুরি ডাকাতি এবং নাশকতা মুলক কাজ করতে পারে। আমরা স্যারদের বারবার এ ব্যাপারে অবহিত করেছি।
বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন বলেন সরকারেকে এ বন্দর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৫ হাজার টাকা শুল্ক দেওয়া হয় তারপরও বেনাপোল বন্দরের উন্নয়নের ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন আপনারা লেখেন এখানকার অফিসাররা কি করে। যে কোন সময় এখানে দুর্ঘটনা ঘটতে পারে। এত বড় একটি বন্দর তাও রেললাইনের মত জায়গার গেট ভেঙ্গে কয়েকদিন পড়ে থাকলে ও বন্দর কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেওয়ায় আমরা বিস্মিত।