বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ২৩ পিচ ককটেল বোমা উদ্ধার

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ২৩ পিচ ককটেল বোমা উদ্ধার
যশোরের বেনাপোল বন্দর এলাকায় পোর্টথানার পুলিশের অভিযানে বাগে জান্নাত মসজিদের পিছনের গলির পাশের ড্রেন হইতে পরিত্যাক্ত অবস্থায় ২৩ টি তাজা  ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার সময় এ ককটেল বোমা উদ্ধার করা হয়।
উল্লেখ্য যশোর র্যাব ৬ সদস্যরা ২ সেপ্টেম্বর বিকাল চারটার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ১৮ পিচ ককটেল বোমা উদ্ধার করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বন্দর এলাকায় বাগে জান্নাত কাওমী মসজিদের পিছনে একটি বাগানের ভিতরে চারটি বাজার করা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।পরে বাজার করা ব্যাগের ভিতর থেকে ২৩ পিচ ককটেল বোমা উদ্ধার করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।