× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে ইয়াবার চালানসহ আটক ১

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
syleht

সিলেটে চার দিনের ব্যবধানে আবারও ইয়াবার চালানসহ এক যুবককে আটক করা হয়েছে।

৩ সেপ্টেম্বর রোববার দুপুর পৌনে ১টার দিকে সিলেট নগরের বটেশ্বর এলাকা থেকে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে এসএমপির শাহপরাণ (র.) থানা পুলিশ। এসময় রায়হান উদ্দিন (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটক রায়হান সিলেটের জকিগঞ্জ উপজেলার কারিদা গ্রামের মৃত রইব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে রায়হান নামের ওই যুবকের কাছ থেকে পাঁচ হাজার ৫শ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগে ৩০ আগস্ট বুধবার বিকেলে নগরের পীরমহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসা থেকে ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে মাদক বিক্রির ৫০ হাজার টাকা, ২টি চেক জব্দ করা হয়।

ওই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটে জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোজাম্মিল আলীর ছেলে মুহিবুর রহমান (৪০), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২) ও সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০)। তাঁদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..