বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মোমিনুর রহমান (৩৬)নামে এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।  আটক আসামী পুটখালী ইউনিয়নের শিবনাথপুর বারপোতা গ্রামের ইউপি সদস্য।তার পিতার নাম সাইদুর রহমান।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু সরকার জানান,বিজিবির একটি টহল দল ট্যাংকির মোড় থেকে ৩৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ মোমিনুর রহমান কে আটক করেন।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে ইউপি সদস্য পরিচয় দেন।তার বিরুদ্ধে মামলা দিয়ে ভোর রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।