বেনাপোল কাষ্টমসে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট কাষ্টমসে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীর পরিত্যাক্ত অবস্থায় থাকা ব্যাগ থেকে ৫০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে কষ্টমস কর্মকর্তারা।
বৃহস্পতিবার বেলা দেড় ঘটিকার সময় এ ডলার জব্দ করা হয়।

বেনাপোল কাষ্টমস হাউজের ডেপুটি কমিশনার নিতিশ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাষ্টমস হাউজের স্কানিং মেশিনে ভালো করে ব্যাগ পরীক্ষা করে দেখার সময় একটি ব্যাগ পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঐ ব্যাগিটি স্কানিং মেশিনের পাশের থেকে নিয়ে ভালো করে তল্লাশি করলে তার ভিতর থেকে বেরিয়ে আসে মার্কিন ৫০ হাজার ডলার।

পাসপোর্ট যাত্রীকে আটক করা যায়নি। সে আগে থেকে বুঝতে পেরে ব্যাগ রেখে পালিয়ে যায় বলে ধারনা করছে কাষ্টমস কর্মকর্তারা।

বেনাপোল কাষ্টমস এর যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান ৫০ হাজার মার্কিন ডলার জব্দর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, আটক মার্কিন ডলার বাংলাদেশী টাকার ৪২ লাখ টাকার সমপরিমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।