মেহের আমজাদ, মেহেরপুর: সবার ভালবাসা, আথিতিয়তায় সিক্ত আমি। এটি চিরস্থায়ী বিদায় নয়। চাকুরির সুবাদে আমাকে দেশের বিভিন্ন জেলায় বদলি হতে হবে। তবে আমি যেখানেই থাকি না কেন সেখান থেকেই মেহেরপুরকে মনে পড়বে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ আয়োজিত বিদায়ী সংবর্ধনায় কথাগুলো বলেছেন বিদায়ী পুলিশ সুপার হামিদুল আলম। তিনি আরো বলেন, এ জেলায় আসার পর থেকেই মাদক মুক্ত মেহেরপুর গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছি। চেষ্টা করেছি এ জেলা কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়। শুধু মাদক নয় জেলার আইন- শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য কাজ করেছি। যেখানেই যায় না সেখানে মাদক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ মাদক নির্মূলে কাজ করে যাবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ-এর সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, সহকারি পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, ট্রাক মালিক গ্রুপ-এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, সহ সভাপতি আশাবুল হক, হাফিজুর রহমান, এসকেন্দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আমানুল্লাহ, যুগ্ম সম্পাদক মোঃ নুরুজ্জামান, কোষাধ্যক্ষ ফারুক হোসেন, সদস্য আমিনুল ইসলাম, মহাব্বত হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাক মালিক গ্রুপের ক্রীড়া সম্পাদক সাফুয়ান উদ্দীন আহম্মেদ রুপক।