সিসি ক্যামেরার আওতায় আনা হলো মেহেরপুর শহরকে

মেহের আমজাদ, মেহেরপুর: সিসি ক্যামেরার আওতায় আনা হলো মেহেরপুর শহরকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ভেন্ডার, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খাঁন আলো সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সাড়ে ১০ লাখ টাকা ব্যায়ে শহরের বিভিন্ন স্থানে ৯৬ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নাশকতা প্রতিরোধ, সন্ত্রাস দমন, ছিনতাই রোধে এসব সিসি ক্যামেরা কাজে আসবে বলে জানান পুলিশ সুপার হামিদুল আলম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।