মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনে হয়ে ব্যবসায়ীক কাজে ভারতে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তিনি বেনাপোল ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশ করেন।
জানা যায়, এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতে যাওয়ার পূর্বে বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমানের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। পরে সরাসরি ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতের রওনা দেন।এ সময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও শতাধিক ক্রিকেট ভক্তরা উপস্থিত থাকলেও তিনি তাদের সাথে কোন প্রকার কথা বলেননি।
এদিকে ইমিগ্রেশন পার হওয়ার সময় এক ভক্তের সাথে শাকিবের অপ্রতিকর ঘটনা ঘটে।
এ ভক্ত শ্যামলী এন আর পরিবহনের বেনাপোল অফিস স্টাফ মুহাম্মদ সেক্টর জানান, আমি সাকিব আল হাসানের একজন ভক্ত। তাকে সামনা সামনি দেখে নিজেকে আর সামাল দিতে পারিনি। এজন্য তার সাথে একটা ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু তিনি আমাকে ছবি তুলতে না দিয়ে আমার হাতে থাবা মেরে ফোনটা ফেলে দিয়েছে। এতে কষ্ট পেয়েছি। তবে এ ঘটনায় পরে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান তার ব্যবসায়ীক কাজে ভারতে গেছেন। তার কাজ শেরে আগামীকাল ১৩ নভেম্বর আবার বেনাপোল দিয়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি।


