বেনাপোলে ৫’শ পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ৫’শ পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃবেনাপোল সীমান্তে র‌্যাবের অভিযানে ৫’শ পিছ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ লিটন হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আজ  বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের কাগজপুকুর বাজারের সাফাদ সাইদা সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)’র সদস্যরা।
আটককৃত লিটন হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
এ বিষয়ে যশোর র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজার এলাকার সাফাদ সাইদা সুপার মার্কেটের সামনে থেকে ৫’শ পিছ ইয়াবা, ২ কেজি গাঁজা, ১টি মোবাইল, ১টি সীম ও ১৪৪০ নগদ টাকা সহ লিটনকে হাতেনাতে আটক করা হয়। পরে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণী ক্রমিক ১০ (ক)/১৯(ক) ধারায় মামলা রুজু করে তাকে উদ্ধারকৃত আলামতসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।