× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে ৩২ কোটি টাকা ঋণখেলাপীর দায়ে বাবুল আক্তারের সম্পদ ইসলামী ব্যাংকের দখলে

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
benapol

যশোরের বেনাপোলে ৩২  কোটি ০৪ লাখ টাকা ঋণখেলাপীর দায়ে বিতর্কীত ব্যবসায়ী বাবুল আক্তারের একটি নির্মানধীন বিলাশবহুল বাড়িসহ ৯১৮ শতক জমি উদ্ধার করে ইসলামী ব্যাংক বেনাপোল শাখার  দখলে দিয়েছে আদালত। এছাড়া বিভিন্ন ব্যাংকে একাধিক নামে  ভুয়া এনআইডি নাম্বার ( ৪৬৫৫৬৯১১৩৯)   ব্যবহার করে লোন নেওয়ারও চেষ্টার অভিযোগ রয়েছে  এ ব্যবসায়ী  বাবুল আক্তারের বিরুদ্ধে।
 বুধবার দুপুরে ইসলামী ব্যাংকের বেনাপোল শাখার ম্যানেজার মোস্তফা মেহেদী হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে যশোরের প্রথম যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালতের নির্দেশে ৬  সদস্যের প্রতিনিধিদল  বাবুল আক্তারের সম্পতি ইসলামী ব্যাংককে বুঝিয়ে দেয়।
বেনাপোল পৌরসভাধীন যশোর-বেনাপোল মহাসড়কের কাগজপুকুর নামক এলাকায়  জমির এই  দখল বুঝে নেন ইসলামী ব্যাংক বেনাপোল শাখার ম্যানেজার। পরে সেখানে লাল পতাকা উড়িয়ে সাইন বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে,  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বেনাপোল শাখার দির্ঘ দিনের পূরাতন  ৩২ কোটি ৪ লাখ টাকা বৃহৎ অঙ্কের দেশের শির্ষ স্থানীয় ঋণ খেলাপী গ্রাহকদের মধ্যে একজন অন্যতম ঋণখেলাপির গ্রাহক মেসাস জয়েন্ট সিলভার ট্রেডাস ও সহযোগী প্রতিষ্ঠান মেসাস সৌরভ এন্টার প্রাইজ এর সত্বাধীকারি বাবুল আক্তার ইসলামী ব্যাংক হতে ২০০৪ সালে ২৫ কোটি টাকা ঋণ গ্রহন করে। পরে শর্ত অনুযায়ী
ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ব্যাংক বাধ্য হয়ে আদালতে অর্থ ঋণ মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত অর্থ ঋণ আদালত আইনের সকল প্রসিডিউর সম্পর্ন করে অর্থ ঋণ আদালত আইন ৩৩(৭) ধারা মোতাবেক ডিক্রিদার ব্যাংকের অনুকুলে সনদ প্রদান করে।এ সনদ শার্শা সাব রেজিষ্ট্রি অফিসে ০২/২০১২ বয়নামা দলিল রেজিস্ট্রি হয় এবং ব্যাংক নামজারীর মাধ্যেম  ২০১২ সালে রেজিস্টারকৃত জমির খাজনাদি পরিশোধ করে আসিতেছে। কিন্তু দির্ঘদিন মর্টগেজকৃত ও সনদকৃত জমা জমি বাবুল আক্তার দখল ছাড়িয়া না দেওয়ায় ব্যাংক অর্থ ঋণ জারি মামলার তফশিলী ভুক্ত কাগজ পুকুর মওজার নির্মানাধীন পাকা ভবনসহ  ৯১৮ শতক জমি দখল উদ্ধারের জন্য আবেদন করলে গত ৫ সেপ্টম্বর বিজ্ঞ অর্থ ঋণ আদালত ব্যাংকের অনুকুলে দখল উদ্ধারের আদেশ প্রদান করলে ২০ সেপ্টেম্বর বিজ্ঞ যুগ্ম জেলা প্রথম ও অর্থ অর্থ ঋণ আদালত যশোরের নির্দেশ ক্রমে প্রসেজ সার্ভেয়ার গোলাম মোস্তফা ও মোকলেসুর  রহমান এর নেতৃত্বে ৬ সদস্যের একটি দল বাবুল আক্তারের ৯১৮ শতক সম্পতি ইসলামী ব্যাংকের দখলে বুঝিয়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..