বেনাপোলে ১৬টি শক্তিশালী ককটেল উদ্ধার

বেনাপোলে ১৬টি শক্তিশালী ককটেল উদ্ধার
বেনাপোল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি  শক্তিশালী ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ নভেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানার  বালুন্ডা গ্রামের একটি পুকুর পাড় থেকে ককটেলগুলো উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন খবরে জানতে পারি, বালুন্ডা বাজার পশ্চিম পাশে বালুন্ডা টু বারপোতা রাস্তার পাশে একটি পুকুরনপাড়ে ককটেল রয়েছে। এমন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কস্টেপ দ্বারা মোড়ানো১৬ টি ককটেল উদ্ধার করে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আর কে বা কারা ককটেলগুলো সেখানে রেখেছিল তা খতিয়ে দেখাও হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।