× Banner
সর্বশেষ
আইসিইউতে লড়ছেন মা,বাঁচানো গেল না গর্ভের সাত মাসের সন্তানকে জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নাগরিক সেবার কার্যক্রম দেখতে ঢাকার সড়কে প্রধানমন্ত্রী ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক; না থাকলে মিলবে না নিবন্ধন-ফিটনেস ১৫ বছর আগের ১০০ টাকা ফেরত দিতে পাওনাদারের বাড়িতে বৃদ্ধ থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী সঠিক চিকিৎসা পেলে কঠিন রোগে আক্রান্ত রোগীও সুস্থ হতে পারে – ডা. জুবাইদা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, ভর্তি ১৫৩ বাংলাদেশে ভারতের হাইকমিশনারের স‌ঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন কিসকুর মাকে চাকরি দেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

বেনাপোলে হত্যা সহ ১৩ মামলার আসামি সাগর ৬০০ পিছ ইয়াবা সহ আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০২২
বেনাপোলে হত্যা সহ ১৩ মামলার আসামি সাগর ৬০০ পিছ ইয়াবা সহ আটক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের বেনাপোলে একাধিক মাদক ও হত্যা মামলার আসামি সাগর হোসেন (২৭) নামে একজন মাদক ব্যবাসয়ি ৬০০ পিছ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল সহ আটক হয়েছে। শনিবার দুপুর পনে দুইটার দিকে তাকে থানার কাগমারি গ্রাম থেকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃত সাগর যশোর জেলার ঝিকরগাছা থানার কুষ্ণনগর গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার মাসুম বিল্লাহ বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে কাগমারি অভিযান চালিয়ে বাবু মিয়ার বাড়ির পাশের বাঁশবাগানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৬০০ পিছ ইয়াবা ট্যাবলেট, একটি মোটর সাইকেল ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। তার নামে হত্যা মামলা সহ ১৩ টি মামলা রয়েছে।

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) কামাল হোসেন ভুইয়া বলেন সিডিএম এস যাচাই করে তার বিরুদ্ধে ১ টি বিস্ফোরক মামলা ২ টি অস্ত্র মামলা ৫ টি মাদক মামলা ও খুন সহ অন্যান্য আরো ৫টি মামলা আদালতে চলমান রয়েছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক মামলা দিয়ে যশোর আদালতে আগামিকাল পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..