× Banner
সর্বশেষ
ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোলে সিমান্ত থেকে ১ টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিনসহ ব্যবসায়ী আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
বেনাপোলে সিমান্ত

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। সে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে।
শুক্রবার (৮ আগষ্ট) রাত সাড়ে ৯ টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন সহ আক্তারুলকে আটক করে।
বিজিবি জানান,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সীমান্তের মেইন পিলার ১৭/০৭ এস এর ১৬২ আর পিলার হতে ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে পুটখালী গ্রামের উত্তরপাড়ার আক্তারুল ইসলাম অস্ত্র বিক্রি করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন সহ  আক্তারুলকে আটক করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার অস্ত্র ও গুলি সহ একজন আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র আইনে মামলা দিয়ে আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।


এ ক্যটাগরির আরো খবর..